বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

কালীগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্র ও মাদকসহ তিনজন আটক

কালীগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্র ও মাদকসহ তিনজন আটক



গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় মধ্যরাতে পরিচালিত এক যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেয় বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, নগদ অর্থ ও মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সেনা সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দেওপাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।


সেনাবাহিনীর সূত্রে জানা যায়, Seven Rings Cement কারখানার ৬ নম্বর গেট সংলগ্ন খেয়াঘাট সড়ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। স্থানীয়দের দাবি, এলাকাটি দীর্ঘদিন ধরে মাদক কারবার ও অবৈধ কার্যকলাপের জন্য পরিচিত ছিল।



অভিযানে আটক ব্যক্তিরা হলেন— দেওপাড়া এলাকার বাসিন্দা কবির মিয়ার ছেলে আল-আমিন (৩১), আনোয়ার হোসেনের ছেলে আবিদ হাসান (৩১) এবং আব্দুল বাতেনের ছেলে সিয়াম আহমেদ (২১)।


অভিযান চলাকালে জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩৯৯ পিস ইয়াবা, গাঁজা, একটি ডিজিটাল ওজন মেশিন, বোমা তৈরির সরঞ্জাম, ১০টি দেশীয় ধারালো অস্ত্র, মাদক বিক্রির নগদ ৫৬ হাজার টাকা এবং ব্যবহৃত তিনটি মোবাইল হ্যান্ডসেট।
কালীগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্র ও মাদকসহ তিনজন আটক



সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জব্দকৃত সামগ্রীর উৎস ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক সম্পর্কে অনুসন্ধান চলছে।


এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মতে, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপ জোরদার করা হচ্ছে।




Welftion Love Of Welfare
 দৈনিক অনুসন্ধান

Welftion Love Of Welfare : প্রিয় সুহৃদ,  নতুন প্রজন্মের আগ্রহী লেখকদের প্রতি অনুরোধ, আমাদের কাছে লেখা পাঠিয়ে দুই সপ্তাহ থেকে তিন মাস অপেক্ষা করুন। একই লেখা একাধিক জায়গায় পাঠানো হলে কিংবা প্রকাশিত হলে আমরা সেই লেখককে আর গ্রহণ না করতে বাধ্য হবো। আপনার লেখা / ছবি / মতামত / অভিযোগ পাঠান ~ ✉ towfiqsultan.help@gmail.com ,
editorial.tds@outlook.com , editorial.tdse@gmail.com 
দৈনিক অনুসন্ধান শেরে বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ



 📢 দৃষ্টি আকর্ষণ লেখা পাঠান~ ✉ editorial.tds@outlook.com , editorial.tdse@gmail.com towfiqsultan.help@gmail.com
DA





  DA
লেখা পাঠান~ ✉ editorial.tds@outlook.com , editorial.tdse@gmail.com towfiqsultan.help@gmail.com 
 
আপনার লেখা / ছবি / মতামত / অভিযোগ পাঠান ~ ✉ towfiqsultan.help@gmail.com , editorial.tds@outlook.com , editorial.tdse@gmail.com দৈনিক অনুসন্ধান শেরে বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ। সংবাদ দৈনিক অনুসন্ধান - ওয়েল্ফশন নিউজ আপডেট - Welftion Welfare Educational Leaders Friendly Trusted Investigation Organization Network. সত্যের সন্ধানে বলিষ্ঠ, সত্য প্রকাশে নির্ভীক... নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন- editorial.tdse@gmail.com লেখার সাথে আপনার নাম ঠিকানা, যোগাযোগ নাম্বার যুক্ত করে দিয়েন- সম্ভব হলে নিজের ছবি + লেখার সাথে মানানসই ছবি। ইংরেজি লেখা পাঠাতে ও এই ই-মেইল টি ব্যাবহার করতে পারেন। ✉️ই-মেইল: editorial.tdse@gmail.com - ধন্যবাদ 📧 towfiqsultan.help@gmail.com
📰 নিউজ
🔹 নতুন পোস্ট: "ওয়ার্ল্ড অফ নলেজ – জ্ঞানের জগৎ" প্রি-অর্ডার চলছে । | ✍ লেখক: তৌফিক সুলতান । | 📚 রকমারি ও বিডি বুকসে পাওয়া যাচ্ছে । • আরও খবর দেখুন ব্লগে...

শেয়ার করুন

Author:

Welftion Love Of Welfare May Allah Blees Us - may allah bless you. Promote By, Al Towfiqi Family Towfiq Sultan

0 coment rios: