শিক্ষার্থীদের পড়াশোনার অন্যতম বড় সমস্যা হলো—অনেক পড়াশোনা করেও পড়া মনে না থাকা, পরীক্ষার হলে গিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা এবং অল্প পড়ে ভালো ফল করতে না পারা। এই বাস্তব সংকটের কার্যকর সমাধান নিয়ে রচিত হয়েছে শিক্ষামূলক গ্রন্থ ‘জ্ঞানের জগৎ – World of Knowledge’।
আজ এক যুগে এইচ. কে. বিপুল স্মৃতি হাই স্কুল, দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কোচেরচর ইসলামিয়া দাখিল মাদরাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠানগুলোর লাইব্রেরিতে সংরক্ষণের জন্য সম্মানিত প্রধান শিক্ষকদের হাতে বইটি তুলে দেন জনাব মন্জিল স্যার এবং লেখক তৌফিক সুলতান স্যার।
বইটির লেখক তৌফিক সুলতান স্যার একজন প্রভাষক, লেখক ও গবেষণামুখী শিক্ষক। শিক্ষকতা জীবনে প্রতিদিন তিনি শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছেন— “স্যার, পড়ি কিন্তু মনে থাকে না।” এই অভিজ্ঞতাই তাকে ভাবিয়েছে, সমস্যাটি শিক্ষার্থীদের মেধায় নয়, বরং পড়ার পদ্ধতিতে।
- যারা পড়াশোনায় পিছিয়ে আছে
- যারা পড়েও দ্রুত ভুলে যায়
- যারা অল্প পড়ে ভালো ফল করতে চায়
- যারা পরীক্ষার ভয় কাটাতে চায়
- যারা জ্ঞানকে জীবনের কাজে লাগাতে চায়
‘জ্ঞানের জগৎ’ শুধু পরীক্ষায় ভালো ফলের কথা বলে না। এতে স্মৃতির বিজ্ঞান, মনোবিজ্ঞান, মস্তিষ্কের স্বাস্থ্য, ইসলামিক জ্ঞানদর্শন, গবেষণা ও নৈতিকতার সমন্বয় ঘটানো হয়েছে। লেখকের মতে, আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনে আলো ছড়ানোর সবচেয়ে বড় শক্তি।
— তৌফিক সুলতান
শিক্ষাবিদদের মতে, ‘জ্ঞানের জগৎ’ বাংলাদেশের প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থার বাইরে একটি সময়োপযোগী ও বাস্তবমুখী দিকনির্দেশনা। বইটি শিক্ষার্থীদের পড়াশোনাকে সহজ, উপভোগ্য ও অর্থবহ করে তুলতে সক্ষম।



