BJKS লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
BJKS লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

Bhawal Jub Kollyan Songothon (BJKS)

Bhawal Jub Kollyan Songothon (BJKS)

BJKS
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
(একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন)
প্রধান কার্যালয়: নরোত্তমপুর, কাপাসিয়া, গাজীপুর, বাংলাদেশ
প্রতিষ্ঠিত: ১২ ডিসেম্বর ২০২০

গঠনতন্ত্র

ধারা–১ : নাম, প্রকৃতি ও আইনগত অবস্থান

১.১ সংগঠনের নাম: ভাওয়াল যুব কল্যাণ সংগঠন।
১.২ ইংরেজি নাম: Bhawal Youth Welfare Organization।
১.৩ এটি একটি স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক যুব সংগঠন।
১.৪ সংগঠনটি নিজ নামে সম্পদ অর্জন, অধিকার সংরক্ষণ, চুক্তি সম্পাদন, মামলা দায়ের ও মোকাবিলা করার ক্ষমতা রাখবে (আইনসঙ্গত সীমার মধ্যে)।

ধারা–২ : কার্যালয় ও কার্যপরিধি

২.১ প্রধান কার্যালয়: নরোত্তমপুর, কাপাসিয়া, গাজীপুর।
২.২ কার্যপরিধি: প্রাথমিকভাবে কাপাসিয়া উপজেলা; প্রয়োজনবোধে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সম্প্রসারণযোগ্য।
২.৩ নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে শাখা কার্যালয় স্থাপন করা যাবে।

২.৪ উপদেষ্টা পরিষদ ও স্থায়ী পরিষদের সাংগঠনিক অবস্থান ও কার্যক্ষমতা
২.৪.১। সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ও তদারকি কাঠামো হিসেবে উপদেষ্টা পরিষদ ও স্থায়ী পরিষদ কার্যকর থাকবে এবং তাদের সিদ্ধান্ত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল শাখা, উপশাখা ও অঙ্গসংগঠনের জন্য প্রযোজ্য হবে।
২.৪.২। স্থায়ী পরিষদ প্রতিষ্ঠাতা সদস্যদের সমন্বয়ে গঠিত একটি নির্ধারিত পরিষদ হিসেবে সংগঠনের নীতিমালা প্রণয়ন, কাঠামোগত অনুমোদন, প্রশাসনিক তদারকি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ক্ষমতা সংরক্ষণ করবে।
২.৪.৩। উপদেষ্টা পরিষদ সংগঠনের যে-কোনো সংকট, বিরোধ, অনিয়ম বা বিশেষ পরিস্থিতি তদন্ত ও পর্যালোচনা করে সংগঠনের কল্যাণে প্রয়োজনীয় সুপারিশ ও সিদ্ধান্ত প্রদান করতে পারবে।
২.৪.৪। স্থায়ী পরিষদের সদস্যপদ, শূন্যপদ সৃষ্টি ও পূরণ সংক্রান্ত নীতিমালা এই গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারাসমূহ অনুযায়ী পরিচালিত হবে এবং কোনো অবস্থাতেই স্থায়ী পরিষদের পদ সাত (৭) কার্যদিবসের বেশি শূন্য রাখা যাবে না।
২.৪.৫। উপদেষ্টা পরিষদ ও স্থায়ী পরিষদের সকল সিদ্ধান্ত লিখিতভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক হবে এবং তা সংগঠনের প্রশাসনিক রেকর্ডের অংশ হিসেবে গণ্য হবে।

২.৫.১। স্থায়ী পরিষদ প্রতিষ্ঠাতা সদস্যদের সমন্বয়ে গঠিত হবে। বর্তমান স্থায়ী পরিষদ সদস্যগণ হলেন— মোঃ তৌফিক হোসাইন, ফরহাদ ফকির, নাজমুল ইসলাম।
২.৫.২। স্থায়ী পরিষদে নতুন কোনো সদস্য সরাসরি অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। এটি একটি নির্ধারিত ও সীমাবদ্ধ পরিষদ হিসেবে বিবেচিত হবে।
২.৫.৩। কোনো স্থায়ী পরিষদ সদস্য স্বেচ্ছায় তাঁর পদ ত্যাগ করতে চাইলে, তিনি লিখিত ঘোষণাপত্রের মাধ্যমে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবেন।
২.৫.৪। যদি কোনো স্থায়ী পরিষদ সদস্য এক (১) বছর বা তার অধিক সময় যাবৎ নিখোঁজ থাকেন অথবা ইন্তেকাল করেন, তবে পদটি শূন্য হিসেবে গণ্য হবে।
২.৫.৫। উক্ত শূন্যপদের ক্ষেত্রে উপদেষ্টা পরিষদ সংগঠনের স্বার্থ বিবেচনায় একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিকে স্থায়ী পরিষদ সদস্য হিসেবে মনোনীত ও অনুমোদন দিতে পারবে।
২.৫.৬। কোনো অবস্থাতেই স্থায়ী পরিষদের পদ সাত (৭) দিনের বেশি সময় শূন্য রাখা যাবে না।
২.৫.৭। স্থায়ী পরিষদের সকল সিদ্ধান্ত লিখিত কার্যবিবরণী আকারে সংরক্ষণ করা বাধ্যতামূলক হবে।

ধারা–৩ : লক্ষ্য ও উদ্দেশ্য

৩.১ যুব সমাজের নৈতিক, সামাজিক ও মানবিক উন্নয়ন সাধন।
৩.২ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা ও আত্মকর্মসংস্থান সৃষ্টি।
৩.৩ মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতা কর্মসূচি।
৩.৪ শিক্ষা সহায়তা, বৃত্তি প্রদান ও বই বিতরণ কার্যক্রম।
৩.৫ দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম।
৩.৬ পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান।
৩.৭ নারী ও যুব নেতৃত্ব বিকাশ কর্মসূচি।
৩.৮ সামাজিক গবেষণা, সেমিনার, কর্মশালা ও প্রকাশনা কার্যক্রম।
📌 যোগাযোগ:
📞 01612-809061
📧 welftion.help@gmail.com
🌐 ওয়েব লিংক: https://d-a-news-p.blogspot.com/2026/02/bhawal-youth-welfare-organization.html
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
(একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন)
 প্রধান কার্যালয়: নরোত্তমপুর, কাপাসিয়া, গাজীপুর, বাংলাদেশ
 প্রতিষ্ঠিত: ১২ ডিসেম্বর ২০২০

গঠনতন্ত্র 

ধারা–১ : নাম, প্রকৃতি ও আইনগত অবস্থান
১.১ সংগঠনের নাম: ভাওয়াল যুব কল্যাণ সংগঠন।
 ১.২ ইংরেজি নাম: Bhawal Youth Welfare Organization।
 ১.৩ এটি একটি স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক যুব সংগঠন।
 ১.৪ সংগঠনটি নিজ নামে সম্পদ অর্জন, অধিকার সংরক্ষণ, চুক্তি সম্পাদন, মামলা দায়ের ও মোকাবিলা করার ক্ষমতা রাখবে (আইনসঙ্গত সীমার মধ্যে)।

ধারা–২ : কার্যালয় ও কার্যপরিধি
২.১ প্রধান কার্যালয়: নরোত্তমপুর, কাপাসিয়া, গাজীপুর।
 ২.২ কার্যপরিধি: প্রাথমিকভাবে কাপাসিয়া উপজেলা; প্রয়োজনবোধে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সম্প্রসারণযোগ্য।
 ২.৩ নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে শাখা কার্যালয় স্থাপন করা যাবে।
২.৪ উপদেষ্টা পরিষদ ও স্থায়ী পরিষদের সাংগঠনিক অবস্থান ও কার্যক্ষমতা
২.৪.১। সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ও তদারকি কাঠামো হিসেবে উপদেষ্টা পরিষদ ও স্থায়ী পরিষদ কার্যকর থাকবে এবং তাদের সিদ্ধান্ত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল শাখা, উপশাখা ও অঙ্গসংগঠনের জন্য প্রযোজ্য হবে।
২.৪.২। স্থায়ী পরিষদ প্রতিষ্ঠাতা সদস্যদের সমন্বয়ে গঠিত একটি নির্ধারিত পরিষদ হিসেবে সংগঠনের নীতিমালা প্রণয়ন, কাঠামোগত অনুমোদন, প্রশাসনিক তদারকি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ক্ষমতা সংরক্ষণ করবে।
২.৪.৩। উপদেষ্টা পরিষদ সংগঠনের যে-কোনো সংকট, বিরোধ, অনিয়ম বা বিশেষ পরিস্থিতি তদন্ত ও পর্যালোচনা করে সংগঠনের কল্যাণে প্রয়োজনীয় সুপারিশ ও সিদ্ধান্ত প্রদান করতে পারবে।
২.৪.৪। স্থায়ী পরিষদের সদস্যপদ, শূন্যপদ সৃষ্টি ও পূরণ সংক্রান্ত নীতিমালা এই গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারাসমূহ অনুযায়ী পরিচালিত হবে এবং কোনো অবস্থাতেই স্থায়ী পরিষদের পদ সাত (৭) কার্যদিবসের বেশি শূন্য রাখা যাবে না।
২.৪.৫। উপদেষ্টা পরিষদ ও স্থায়ী পরিষদের সকল সিদ্ধান্ত লিখিতভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক হবে এবং তা সংগঠনের প্রশাসনিক রেকর্ডের অংশ হিসেবে গণ্য হবে।
২.৫.১। স্থায়ী পরিষদ প্রতিষ্ঠাতা সদস্যদের সমন্বয়ে গঠিত হবে। বর্তমান স্থায়ী পরিষদ সদস্যগণ হলেন— মোঃ তৌফিক হোসাইন,ফরহাদ ফকির,নাজমুল ইসলাম।
২.৫.২। স্থায়ী পরিষদে নতুন কোনো সদস্য সরাসরি অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। এটি একটি নির্ধারিত ও সীমাবদ্ধ পরিষদ হিসেবে বিবেচিত হবে।
২.৫.৩। কোনো স্থায়ী পরিষদ সদস্য স্বেচ্ছায় তাঁর পদ ত্যাগ করতে চাইলে, তিনি লিখিত ঘোষণাপত্রের মাধ্যমে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবেন। উক্ত লিখিত দলিল সংগঠনের রেকর্ডভুক্ত হতে হবে এবং উপদেষ্টা পরিষদের অনুমোদন সাপেক্ষে তা কার্যকর হবে।
২.৫.৪। যদি কোনো স্থায়ী পরিষদ সদস্য এক (১) বছর বা তার অধিক সময় যাবৎ নিখোঁজ থাকেন অথবা ইন্তেকাল করেন, তবে পদটি শূন্য হিসেবে গণ্য হবে।
২.৫.৫। উক্ত শূন্যপদের ক্ষেত্রে উপদেষ্টা পরিষদ সংগঠনের স্বার্থ বিবেচনায় একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিকে স্থায়ী পরিষদ সদস্য হিসেবে মনোনীত ও অনুমোদন দিতে পারবে।
২.৫.৬। কোনো অবস্থাতেই স্থায়ী পরিষদের পদ সাত (৭) দিনের বেশি সময় শূন্য রাখা যাবে না। শূন্যপদ সৃষ্টির তারিখ থেকে সর্বোচ্চ সাত কার্যদিবসের মধ্যে নতুন সদস্য মনোনয়ন ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
২.৫.৭। স্থায়ী পরিষদের সকল সিদ্ধান্ত লিখিত কার্যবিবরণী আকারে সংরক্ষণ করা বাধ্যতামূলক হবে, যাতে সাংগঠনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
  
ধারা–৩ : লক্ষ্য ও উদ্দেশ্য
৩.১ যুব সমাজের নৈতিক, সামাজিক ও মানবিক উন্নয়ন সাধন।
 ৩.২ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা ও আত্মকর্মসংস্থান সৃষ্টি।
 ৩.৩ মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতা কর্মসূচি।
 ৩.৪ শিক্ষা সহায়তা, বৃত্তি প্রদান ও বই বিতরণ কার্যক্রম।
 ৩.৫ দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম।
 ৩.৬ পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান।
 ৩.৭ নারী ও যুব নেতৃত্ব বিকাশ কর্মসূচি।
 ৩.৮ সামাজিক গবেষণা, সেমিনার, কর্মশালা ও প্রকাশনা কার্যক্রম।

ধারা–৪ : মূলনীতি
৪.১ সংবিধান ও রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
 ৪.২ স্বচ্ছতা, জবাবদিহিতা ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখা।
 ৪.৩ সাম্য,সততা, শিক্ষা,কল্যাণ, মানবাধিকার, চেতনা লালন।
 ৪.৪ গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনুসরণ।
৪.৫ সংগঠন কোনো অবস্থাতেই ইসলামবিরোধী বা ইসলামের মূলনীতি ও আদর্শের সাথে সাংঘর্ষিক কোনো কার্যক্রম, নীতি বা সিদ্ধান্ত গ্রহণ করবে না। প্রয়োজনবোধে সংগঠনের গঠন তন্ত্র বা সংবিধান সংশোধন করা যেতে পারে; তবে সে ক্ষেত্রে ব্যক্তিগত মত, খেয়াল-খুশি বা স্বার্থান্বেষী সিদ্ধান্ত অনুসরণ করা যাবে না।
সংবিধান প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহকে সর্বোচ্চ মানদণ্ড হিসেবে গ্রহণ করতে সংগঠন বাধ্য থাকবে। এ ধরনের বিশেষ পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদ ৭ (সাত) সদস্য বিশিষ্ট একটি অস্থায়ী পরিষদ গঠন করবে এবং উক্ত পরিষদ শরীয়াহসম্মত পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন কার্যক্রম সম্পন্ন করবে।
ধারা–৫ : সদস্যপদ
৫.১ সদস্য হওয়ার যোগ্যতা
ক) বাংলাদেশের নাগরিক হতে হবে।
 খ) বয়স ১৮–৩৫ বছর (বিশেষ ক্ষেত্রে নির্বাহী পরিষদের অনুমোদনে শিথিলযোগ্য)।
 গ) সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে।
 ঘ) নৈতিক চরিত্রসম্পন্ন ও অপরাধমুক্ত হতে হবে।
৫.২ সদস্যের শ্রেণিবিভাগ
১. সাধারণ সদস্য
 ২. আজীবন সদস্য
 ৩. সম্মানিত সদস্য
 ৪. উপদেষ্টা সদস্য
৫.৩ সদস্যের অধিকার
ভোট প্রদান ও নির্বাচনে অংশগ্রহণ
সভায় মতামত প্রদান
সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ
৫.৪ সদস্যপদ বাতিল
৬ মাসের অধিক চাঁদা বকেয়া
সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ
সংগঠনের স্বার্থবিরোধী কার্যক্রম
ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়া
বাতিলের পূর্বে লিখিত নোটিশ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান বাধ্যতামূলক।

ধারা–৬ : সাংগঠনিক কাঠামো
৬.১ সাধারণ পরিষদ
সকল সাধারণ সদস্য নিয়ে গঠিত।
বছরে কমপক্ষে ১টি বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে।
কোরাম: মোট সদস্যের ১/৩।
বাজেট, নিরীক্ষা প্রতিবেদন ও নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করবে।
৬.২ নির্বাহী পরিষদ
৭–১১ সদস্য বিশিষ্ট।
মেয়াদ: ২ বছর।
সাধারণ পরিষদের মাধ্যমে নির্বাচিত।
পদসমূহ:
 সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, কার্যনির্বাহী সদস্য।

ধারা–৭ : দায়িত্ব ও ক্ষমতা
সভাপতি
সংগঠনের নীতিনির্ধারণী প্রধান।
সকল সভায় সভাপতিত্ব করবেন।
জরুরি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখবেন (পরবর্তী সভায় অনুমোদন সাপেক্ষে)।
সাধারণ সম্পাদক
প্রশাসনিক প্রধান।
কার্যক্রম বাস্তবায়ন ও তদারকি।
সরকারি ও বেসরকারি যোগাযোগ রক্ষা।
কোষাধ্যক্ষ
আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ।
ব্যাংক হিসাব যৌথ স্বাক্ষরে পরিচালনা।
বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত।

ধারা–৮ : আর্থিক ব্যবস্থাপনা
৮.১ সংগঠনের নামে তফসিলি ব্যাংকে হিসাব খোলা হবে।
 ৮.২ সভাপতি ও কোষাধ্যক্ষ অথবা সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের যৌথ স্বাক্ষরে অর্থ উত্তোলনযোগ্য।
 ৮.৩ সকল আয়-ব্যয় ভাউচারভিত্তিক হবে।
 ৮.৪ প্রতি অর্থবছরে নিরীক্ষিত হিসাব সাধারণ সভায় অনুমোদিত হবে।
 ৮.৫ সরকারি অনুদান, দান, সদস্য চাঁদা ও বৈধ উৎস হতে অর্থ গ্রহণযোগ্য।

ধারা–৯ : গঠনতন্ত্র সংশোধন (Amendment Clause)
৯.১ সংগঠনের গঠনতন্ত্রের কোনো ধারা, উপধারা, সংযোজন, বিয়োজন বা সংশোধন কেবলমাত্র সাধারণ পরিষদের বিশেষ সভায় অনুমোদিত হবে।
৯.২ এ সংক্রান্ত বিশেষ সভার নোটিশ কমপক্ষে ১৫ (পনেরো) দিন পূর্বে সকল সদস্যকে লিখিতভাবে প্রদান করতে হবে এবং সংশোধনী প্রস্তাবের পূর্ণাঙ্গ খসড়া সংযুক্ত করতে হবে।
৯.৩ কোরাম পূর্ণ সাপেক্ষে উপস্থিত সদস্যদের ন্যূনতম দুই-তৃতীয়াংশ (২/৩) সংখ্যাগরিষ্ঠ ভোটে সংশোধনী অনুমোদিত হবে।
৯.৪ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য/প্রতিষ্ঠাতা সভাপতির লিখিত সম্মতি ব্যতীত সংগঠনের নাম, উদ্দেশ্য, মূলনীতি ও বিলুপ্তি সংক্রান্ত ধারা পরিবর্তন করা যাবে না।
৯.৫ গৃহীত সংশোধনী নিবন্ধন কর্তৃপক্ষের নিকট অনুমোদনের জন্য দাখিল করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমোদন প্রাপ্তির তারিখ হতে তা কার্যকর বলে গণ্য হবে।
৯.৬ নিবন্ধন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রযোজ্য আইন, বিধি ও সরকারি নীতিমালার সাথে সামঞ্জস্য বিধান করা বাধ্যতামূলক।

ধারা–১০ : বিলুপ্তি
১০.১ সংগঠন বিলুপ্তির প্রস্তাব সাধারণ পরিষদের বিশেষ সভায় ৩/৪ সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হতে হবে।
 ১০.২ বিলুপ্তির ক্ষেত্রে সকল দায়-দেনা পরিশোধের পর অবশিষ্ট সম্পদ আইন অনুযায়ী সমজাতীয় সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠানে হস্তান্তরিত হবে।
অনুমোদন ঘোষণা
এই গঠনতন্ত্র সাধারণ পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হলো এবং নিবন্ধনের উদ্দেশ্যে প্রণীত হলো।
তারিখ: __________
 স্থান: কাপাসিয়া, গাজীপুর
প্রতিষ্ঠাতা & সভাপতি
 তৌফিক সুলতান
 স্বাক্ষর: Towfiq Sultan
সাধারণ সম্পাদক
 ফরহাদ ফকির
 স্বাক্ষর: Farhad Fakir
সীল

“এসো যুবক কল্যাণের পথে চলি, ভ্রাতৃত্বের হাত ধরি – এসো আমরা সবাই মিলে সুন্দর সমাজ গড়ি।”

📌 যোগাযোগ: 
📞 01612-809061 📧 welftion.help@gmail.com
🌐 ওয়েব লিংক: https://d-a-news-p.blogspot.com/2026/02/bhawal-youth-welfare-organization.html?m=1⁠

Welftion Love Of Welfare
 দৈনিক অনুসন্ধান

Welftion Love Of Welfare : প্রিয় সুহৃদ,  নতুন প্রজন্মের আগ্রহী লেখকদের প্রতি অনুরোধ, আমাদের কাছে লেখা পাঠিয়ে দুই সপ্তাহ থেকে তিন মাস অপেক্ষা করুন। একই লেখা একাধিক জায়গায় পাঠানো হলে কিংবা প্রকাশিত হলে আমরা সেই লেখককে আর গ্রহণ না করতে বাধ্য হবো। আপনার লেখা / ছবি / মতামত / অভিযোগ পাঠান ~ ✉ towfiqsultan.help@gmail.com ,
editorial.tds@outlook.com , editorial.tdse@gmail.com 
দৈনিক অনুসন্ধান শেরে বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ

 📢 দৃষ্টি আকর্ষণ লেখা পাঠান~ ✉ editorial.tds@outlook.com , editorial.tdse@gmail.com towfiqsultan.help@gmail.com
DA

  DA
লেখা পাঠান~ ✉ editorial.tds@outlook.com , editorial.tdse@gmail.com towfiqsultan.help@gmail.com 
 
আপনার লেখা / ছবি / মতামত / অভিযোগ পাঠান ~ ✉ towfiqsultan.help@gmail.com , editorial.tds@outlook.com , editorial.tdse@gmail.com দৈনিক অনুসন্ধান শেরে বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ। সংবাদ দৈনিক অনুসন্ধান - ওয়েল্ফশন নিউজ আপডেট - Welftion Welfare Educational Leaders Friendly Trusted Investigation Organization Network. সত্যের সন্ধানে বলিষ্ঠ, সত্য প্রকাশে নির্ভীক... নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন- editorial.tdse@gmail.com লেখার সাথে আপনার নাম ঠিকানা, যোগাযোগ নাম্বার যুক্ত করে দিয়েন- সম্ভব হলে নিজের ছবি + লেখার সাথে মানানসই ছবি। ইংরেজি লেখা পাঠাতে ও এই ই-মেইল টি ব্যাবহার করতে পারেন। ✉️ই-মেইল: editorial.tdse@gmail.com - ধন্যবাদ 📧 towfiqsultan.help@gmail.com
📰 নিউজ
🔹 নতুন পোস্ট: "ওয়ার্ল্ড অফ নলেজ – জ্ঞানের জগৎ" প্রি-অর্ডার চলছে । | ✍ লেখক: তৌফিক সুলতান । | 📚 রকমারি ও বিডি বুকসে পাওয়া যাচ্ছে । • আরও খবর দেখুন ব্লগে...
গাজীপুরের নরোত্তমপুরে ধানের ক্ষেতে হিজলগাছের নিচে যুবকদের ব্যতিক্রমী ইফতার মাহফিল

গাজীপুরের নরোত্তমপুরে ধানের ক্ষেতে হিজলগাছের নিচে যুবকদের ব্যতিক্রমী ইফতার মাহফিল

সবুজ ধানের ক্ষেতে হিজলগাছের ছায়ায় যুবকদের ব্যতিক্রমী ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল

প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক গাজীপুর, কাপাসিয়া

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে সবুজ ধানের ক্ষেতের মাঝে বিশাল হিজলগাছের ছায়াতলে অনুষ্ঠিত হয়েছে ভাওয়াল যুব কল্যাণ সংগঠন–এর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ইফতার ও দোয়া মাহফিল। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় যুবকদের মধ্যে সৃষ্টি করেছে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য অনুভূতি।

নরোত্তমপুরে সংগঠনের কার্যালয়ের পূর্বদিকে টেকের নিচে বিস্তৃত ধানের ক্ষেতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। চারদিকে সবুজ ধানগাছের ঢেউ, হালকা বাতাস এবং গ্রামীণ প্রকৃতির শান্ত পরিবেশে সারাদিন রোজা রাখার পর এমন পরিবেশে একসাথে ইফতার করা উপস্থিত যুবকদের কাছে হয়ে ওঠে এক অন্যরকম প্রশান্তির মুহূর্ত। অনেকেই বলেন, প্রকৃতির মাঝে বসে ইফতার করার এই অভিজ্ঞতা তাদের মনে আধ্যাত্মিক শান্তি ও ভ্রাতৃত্বের অনুভূতি আরও গভীর করেছে।

উল্লেখ্য, গাজীপুর জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজ পরিবেশের জন্য পরিচিত। ঢাকার অদূরে অবস্থিত এই অঞ্চলে রয়েছে বনভূমি, কৃষিজমি এবং গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যের অপার সমারোহ। কাছাকাছি এলাকায় অবস্থিত ভাওয়াল অঞ্চলের বনাঞ্চল ও প্রাকৃতিক পরিবেশ দীর্ঘদিন ধরে ভ্রমণপিপাসু মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে আছে। এই অঞ্চলের বিস্তীর্ণ বনভূমি ও কৃষিজমি স্থানীয় মানুষের জীবনযাত্রার সাথে গভীরভাবে জড়িত। 0

ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তব্য প্রদান করেন ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, লেখক তৌফিক সুলতান। তিনি বলেন, যুবকরাই সমাজের শক্তি এবং ভবিষ্যৎ। তাই তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মানবিক ও কল্যাণমুখী কাজে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, এই সংগঠন যুবকদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজে উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি তার বক্তব্যে ভবিষ্যতে সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এসব কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি স্বাধীন অস্থায়ী কমিটি গঠনের কথাও তিনি উল্লেখ করেন।

সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল হোসাইন সভাপতির বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরে বলেন, একটি সংগঠনকে শক্তিশালী করতে হলে সদস্যদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যুবকদের সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

এসময় সংগঠনের সদস্য মাহফুজ, জাহিদ, মোঃ ফয়সাল, রিফাত, নাহিদসহ আরও অনেকে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, এমন আয়োজন শুধু ইফতার মাহফিল নয়, বরং এটি যুবকদের মধ্যে সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ বাড়িয়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ ফকির তার বক্তব্যে বলেন, ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের মূল লক্ষ্য হলো যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা। তিনি আরও বলেন, নতুন উদ্যোক্তা তৈরি, সামাজিক সমস্যা সমাধান এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলাই এই সংগঠনের প্রধান লক্ষ্য।

ইফতারের পর অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশের শান্তি, সমাজের উন্নয়ন, যুবসমাজের কল্যাণ এবং ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের সফলতা কামনা করা হয়।

প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিল শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং এটি হয়ে উঠেছে যুবসমাজের ঐক্য, মানবিকতা এবং সমাজ উন্নয়নের এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

Welftion Love Of Welfare
 দৈনিক অনুসন্ধান

Welftion Love Of Welfare : প্রিয় সুহৃদ,  নতুন প্রজন্মের আগ্রহী লেখকদের প্রতি অনুরোধ, আমাদের কাছে লেখা পাঠিয়ে দুই সপ্তাহ থেকে তিন মাস অপেক্ষা করুন। একই লেখা একাধিক জায়গায় পাঠানো হলে কিংবা প্রকাশিত হলে আমরা সেই লেখককে আর গ্রহণ না করতে বাধ্য হবো। আপনার লেখা / ছবি / মতামত / অভিযোগ পাঠান ~ ✉ towfiqsultan.help@gmail.com ,
editorial.tds@outlook.com , editorial.tdse@gmail.com 
দৈনিক অনুসন্ধান শেরে বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ

 📢 দৃষ্টি আকর্ষণ লেখা পাঠান~ ✉ editorial.tds@outlook.com , editorial.tdse@gmail.com towfiqsultan.help@gmail.com
DA

  DA
লেখা পাঠান~ ✉ editorial.tds@outlook.com , editorial.tdse@gmail.com towfiqsultan.help@gmail.com 
 
আপনার লেখা / ছবি / মতামত / অভিযোগ পাঠান ~ ✉ towfiqsultan.help@gmail.com , editorial.tds@outlook.com , editorial.tdse@gmail.com দৈনিক অনুসন্ধান শেরে বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ। সংবাদ দৈনিক অনুসন্ধান - ওয়েল্ফশন নিউজ আপডেট - Welftion Welfare Educational Leaders Friendly Trusted Investigation Organization Network. সত্যের সন্ধানে বলিষ্ঠ, সত্য প্রকাশে নির্ভীক... নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন- editorial.tdse@gmail.com লেখার সাথে আপনার নাম ঠিকানা, যোগাযোগ নাম্বার যুক্ত করে দিয়েন- সম্ভব হলে নিজের ছবি + লেখার সাথে মানানসই ছবি। ইংরেজি লেখা পাঠাতে ও এই ই-মেইল টি ব্যাবহার করতে পারেন। ✉️ই-মেইল: editorial.tdse@gmail.com - ধন্যবাদ 📧 towfiqsultan.help@gmail.com
📰 নিউজ
🔹 নতুন পোস্ট: "ওয়ার্ল্ড অফ নলেজ – জ্ঞানের জগৎ" প্রি-অর্ডার চলছে । | ✍ লেখক: তৌফিক সুলতান । | 📚 রকমারি ও বিডি বুকসে পাওয়া যাচ্ছে । • আরও খবর দেখুন ব্লগে...

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

Bhawal Youth Welfare Organization

Bhawal Youth Welfare Organization

ভাওয়াল যুব কল্যাণ সংগঠন

Bhawal Youth Welfare Organization

“কল্যাণকামী যুবকদের একটি সম্মিলিত সংগঠন”

📞 যোগাযোগ: ০১৬১২৮০৯০৬১
📧 ই-মেইল: welftion.help@gmail.com
📍 ঠিকানা: নরোত্তমপুর, ভাওয়াল যুব কল্যাণ সংগঠন অফিস রোড, ডাকঘর: নরোত্তমপুর-১৭৩০, উপজেলা: কাপাসিয়া, জেলা: গাজীপুর

🌿 সংগঠনের পরিচিতি

ভাওয়াল যুব কল্যাণ সংগঠন একটি সমাজকল্যাণমূলক যুব সংগঠন, যা এলাকার তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি যুব শক্তিকে সঠিক দিকনির্দেশনা, নৈতিক মূল্যবোধ ও নেতৃত্বের চর্চার মাধ্যমে সমাজ গঠনের কাজে সম্পৃক্ত করছে।

এই সংগঠনের মূল দর্শন হলো— যুব সমাজই জাতির ভবিষ্যৎ, আর সুশিক্ষিত, সচেতন ও সংগঠিত যুবকরাই পারে একটি সুন্দর, মানবিক ও উন্নত সমাজ গড়ে তুলতে।

🎯 লক্ষ্য ও উদ্দেশ্য

  • ✔ যুব সমাজের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করা।
  • ✔ মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি।
  • ✔ বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে সহায়তা।
  • ✔ অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
  • ✔ জাতীয় ও সামাজিক দিবসসমূহ যথাযথ মর্যাদায় উদযাপন।
  • ✔ শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা।

🛠️ কার্যক্রম ও উদ্যোগ

  • 🌱 বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচি
  • 🏆 বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • 🎓 যুব দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
  • 🧥 শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
  • 🍚 ঈদ ও দুর্যোগকালে খাদ্য সহায়তা
  • 📚 পাঠাগার ও শিক্ষামূলক কার্যক্রম
  • 🗣️ মাদকবিরোধী ও সামাজিক সচেতনতা সভা

প্রতিটি কার্যক্রমই পরিচালিত হয় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে।

👥 নেতৃত্ব ও সংগঠন কাঠামো

সংগঠনটি একটি গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়। সাধারণ পরিষদ ও নির্বাহী পরিষদের মাধ্যমে সংগঠনের নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদকসহ দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সম্মিলিতভাবে সংগঠনের উন্নয়ন ও কার্যক্রম তদারকি করেন।

💚 “এসো যুবক কল্যাণের পথে চলি, ভ্রাতৃত্বের হাত ধরি — এসো আমরা সবাই মিলে সুন্দর সমাজ গড়ি।”

আবেদন ফর্ম

Welftion Love Of Welfare
 দৈনিক অনুসন্ধান

Welftion Love Of Welfare : প্রিয় সুহৃদ,  নতুন প্রজন্মের আগ্রহী লেখকদের প্রতি অনুরোধ, আমাদের কাছে লেখা পাঠিয়ে দুই সপ্তাহ থেকে তিন মাস অপেক্ষা করুন। একই লেখা একাধিক জায়গায় পাঠানো হলে কিংবা প্রকাশিত হলে আমরা সেই লেখককে আর গ্রহণ না করতে বাধ্য হবো। আপনার লেখা / ছবি / মতামত / অভিযোগ পাঠান ~ ✉ towfiqsultan.help@gmail.com ,
editorial.tds@outlook.com , editorial.tdse@gmail.com 
দৈনিক অনুসন্ধান শেরে বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ

 📢 দৃষ্টি আকর্ষণ লেখা পাঠান~ ✉ editorial.tds@outlook.com , editorial.tdse@gmail.com towfiqsultan.help@gmail.com
DA

  DA
লেখা পাঠান~ ✉ editorial.tds@outlook.com , editorial.tdse@gmail.com towfiqsultan.help@gmail.com 
 
আপনার লেখা / ছবি / মতামত / অভিযোগ পাঠান ~ ✉ towfiqsultan.help@gmail.com , editorial.tds@outlook.com , editorial.tdse@gmail.com দৈনিক অনুসন্ধান শেরে বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ। সংবাদ দৈনিক অনুসন্ধান - ওয়েল্ফশন নিউজ আপডেট - Welftion Welfare Educational Leaders Friendly Trusted Investigation Organization Network. সত্যের সন্ধানে বলিষ্ঠ, সত্য প্রকাশে নির্ভীক... নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন- editorial.tdse@gmail.com লেখার সাথে আপনার নাম ঠিকানা, যোগাযোগ নাম্বার যুক্ত করে দিয়েন- সম্ভব হলে নিজের ছবি + লেখার সাথে মানানসই ছবি। ইংরেজি লেখা পাঠাতে ও এই ই-মেইল টি ব্যাবহার করতে পারেন। ✉️ই-মেইল: editorial.tdse@gmail.com - ধন্যবাদ 📧 towfiqsultan.help@gmail.com
📰 নিউজ
🔹 নতুন পোস্ট: "ওয়ার্ল্ড অফ নলেজ – জ্ঞানের জগৎ" প্রি-অর্ডার চলছে । | ✍ লেখক: তৌফিক সুলতান । | 📚 রকমারি ও বিডি বুকসে পাওয়া যাচ্ছে । • আরও খবর দেখুন ব্লগে...

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

🏆 সংবর্ধনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা

🏆 সংবর্ধনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা

সংবর্ধনা প্রদান আয়োজন – আবেদন ফর্ম

🏆 সংবর্ধনা প্রদান আয়োজন – আবেদন ফর্ম

🏆 সংবর্ধনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা

সংবর্ধনা আয়োজনকে সুন্দর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে আমরা এই কার্যক্রমটি আপনাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন করতে চাই। যারা এই মহৎ উদ্যোগের সাথে যুক্ত হতে আগ্রহী, অনুগ্রহ করে আমাদের সাথে শীঘ্রই যুক্ত হোন।

আপনাদের উপস্থিতিতে একটি প্রাথমিক সভা আয়োজন করা হবে, যেখানে সংবর্ধনা সংক্রান্ত সার্বিক বিষয়াদি, নীতিমালা, যোগ্যতার মানদণ্ড এবং পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করা হবে।

📌 ৭ সদস্য বিশিষ্ট “সংবর্ধনা তদন্ত কমিটি”

  • ✔ আবেদন ও প্রস্তাব যাচাই-বাছাই
  • ✔ প্রার্থীর যোগ্যতা ও তথ্যের সত্যতা মূল্যায়ন
  • ✔ সুপারিশ প্রণয়ন
  • ✔ আয়োজনের স্বচ্ছতা ও মান বজায় রাখা

আমরা বিশ্বাস করি, আপনাদের দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে আয়োজনটি হবে মর্যাদাপূর্ণ ও নিরপেক্ষ।

📋 আবেদন ফর্মের তথ্যসমূহ

সংগঠনের তথ্য:

সংগঠনের নাম
যোগাযোগ নাম্বার
প্রতিষ্ঠার সময়/সাল
সদস্য সংখ্যা

সভাপতি ও সাধারণ সম্পাদক:

সভাপতির নাম ও নাম্বার
সাধারণ সম্পাদকের নাম ও নাম্বার

আবেদনকারীর বিস্তারিত তথ্য:

নাম
পদবী (যদি থাকে)
মোবাইল নাম্বার
ইমেইল
ঠিকানা

সংক্ষিপ্ত পরিচিতি / অর্জন:

যে কারণে সংবর্ধনার জন্য আবেদন করছেন তা সংক্ষেপে লিখুন।

⚠ অনুগ্রহ করে সঠিক তথ্য প্রদান করুন। যাচাই সাপেক্ষে পরবর্তী কার্যক্রম জানানো হবে।

🏆 সংবর্ধনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা

সম্মানিত সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ,

আমাদের সমাজের গুণী, কৃতী ও অবদানশীল ব্যক্তিদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের লক্ষ্যে সংবর্ধনা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই আয়োজনকে সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আমরা সবার সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।

সংবর্ধনা সংক্রান্ত নীতিমালা, যোগ্যতার মানদণ্ড এবং নির্বাচন প্রক্রিয়া নির্ধারণের জন্য একটি প্রাথমিক সভা আয়োজন করা হবে। উক্ত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ৭ সদস্য বিশিষ্ট একটি “সংবর্ধনা তদন্ত কমিটি” গঠন করা হবে।

এই কমিটির দায়িত্বসমূহ হবে—
✔ আবেদন ও প্রস্তাব যাচাই-বাছাই
✔ প্রার্থীর যোগ্যতা ও তথ্যের সত্যতা যাচাই
✔ প্রয়োজনীয় সুপারিশ প্রদান
✔ আয়োজনের স্বচ্ছতা ও মান বজায় রাখা

আমরা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা, দায়িত্বশীলতা ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সংবর্ধনা আয়োজনটি হবে মর্যাদাপূর্ণ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য।

📌 আগ্রহী ব্যক্তিদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

🏆 সংবর্ধনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা সম্মানিত সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ, আমাদের সমাজের গুণী, কৃতী ও অবদানশীল ব্যক্তিদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের লক্ষ্যে সংবর্ধনা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই আয়োজনকে সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আমরা সবার সক্রিয় অংশগ্রহণ কামনা করছি। সংবর্ধনা সংক্রান্ত নীতিমালা, যোগ্যতার মানদণ্ড এবং নির্বাচন প্রক্রিয়া নির্ধারণের জন্য একটি প্রাথমিক সভা আয়োজন করা হবে। উক্ত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ৭ সদস্য বিশিষ্ট একটি “সংবর্ধনা তদন্ত কমিটি” গঠন করা হবে। এই কমিটির দায়িত্বসমূহ হবে— ✔ আবেদন ও প্রস্তাব যাচাই-বাছাই ✔ প্রার্থীর যোগ্যতা ও তথ্যের সত্যতা যাচাই ✔ প্রয়োজনীয় সুপারিশ প্রদান ✔ আয়োজনের স্বচ্ছতা ও মান বজায় রাখা আমরা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা, দায়িত্বশীলতা ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সংবর্ধনা আয়োজনটি হবে মর্যাদাপূর্ণ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য। 📌 আগ্রহী ব্যক্তিদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। 🏆 সংবর্ধনা আবেদন ফর্ম 📝 Bhawal Youth Association 📢 Membership Application Form সম্মানিত যুব সমাজ, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে Bhawal Youth Association নতুন সদস্য নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত তথ্য প্রদানপূর্বক আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে। 🎯 সংগঠনের উদ্দেশ্য ✔ যুবসমাজকে সংগঠিত ও সচেতন করা ✔ সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা ✔ নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন ✔ স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ 📝 আবেদনকারীর তথ্যাবলি 🔹 ব্যক্তিগত তথ্য পূর্ণ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন নম্বর লিঙ্গ 🔹 যোগাযোগের তথ্য মোবাইল নম্বর ইমেইল (যদি থাকে) বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা 🔹 শিক্ষাগত ও পেশাগত তথ্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা পেশা শিক্ষা প্রতিষ্ঠান / কর্মস্থলের নাম 🔹 অতিরিক্ত তথ্য কেন সদস্য হতে চান পূর্ব অভিজ্ঞতা (সামাজিক/স্বেচ্ছাসেবী কাজ) বিশেষ দক্ষতা (যদি থাকে) 📜 ঘোষণা আমি ঘোষণা করছি যে, উপরে প্রদত্ত তথ্যসমূহ সঠিক ও সত্য। সংগঠনের সকল নিয়মনীতি ও শৃঙ্খলা মেনে চলতে আমি সম্মত। স্বাক্ষর: ____________________ তারিখ: ____________________ 📌 আবেদন যাচাই-বাছাই সাপেক্ষে উপযুক্ত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে। 📝 Bhawal Youth Association Membership Application Form 📌 গুরুত্বপূর্ণ ঘোষণা – বিস্তারিত জানতে নিচে দেখুন 🕌 মুসলিম কমিউনিটি 📢 সদস্য নিবন্ধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ সম্মানিত ভাই ও বোনেরা, দ্বীনি, সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মুসলিম কমিউনিটির সদস্য নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। 🎯 আমাদের উদ্দেশ্য: ✔ ইসলামী শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি ✔ সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা ✔ যুবসমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলা ✔ ঐক্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি 📝 আবেদনকারীর যে সকল তথ্য প্রদান করতে হবে: 🔹 ব্যক্তিগত তথ্য: পূর্ণ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন নম্বর লিঙ্গ 🔹 যোগাযোগের তথ্য: মোবাইল নম্বর ইমেইল (যদি থাকে) বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা 🔹 শিক্ষাগত ও পেশাগত তথ্য: সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা পেশা প্রতিষ্ঠান/কর্মস্থলের নাম 🔹 অতিরিক্ত তথ্য: কেন মুসলিম কমিউনিটির সদস্য হতে চান পূর্বের সামাজিক/দ্বীনি অভিজ্ঞতা (যদি থাকে) বিশেষ দক্ষতা (যদি থাকে) 📜 ঘোষণা: আবেদনকারীকে ঘোষণা করতে হবে যে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা মেনে চলতে তিনি সম্মত। ⚖ যাচাই প্রক্রিয়া: প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই সাপেক্ষে উপযুক্ত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। প্রয়োজনে সাক্ষাৎকার গ্রহণ করা হতে পারে। 📌 আগ্রহীদের দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণকর কাজে অংশগ্রহণের তৌফিক দান করুন। আমীন। Muslim Community Application Form